1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৮|
শিরোনামঃ
আধা ঘণ্টায় সমাধান: এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিসিসির তড়িৎ উদ্যোগে ফুটপাথ মেরামত বরিশালের আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন: স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুদ, জরিমানা ও জব্দ বরিশালে জোরপূর্বক জমির সীমানা প্রাচীর ভাঙচুর, থানায় অভিযোগ মাজাহারুল ইসলাম জাহানের মায়ের মৃত্যুতে শোকের ছায়া—রাজনৈতিক ও সাংবাদিক মহলে সমবেদনার ঢল ডিজিটাল ফাঁদে সাংবাদিকতা: সাইবার আইনের আতঙ্কে স্বাধীন গণমাধ্যম, সুরক্ষার দাবিতে সোচ্চার দেশজুড়ে সাংবাদিকরা প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ করছে সরকার ​ তীব্র লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে শেবাচিম হাসপাতাল: বিকল্প না থাকায় চরম ভোগান্তিতে রোগী-স্বজন

বরগুনায় সাবেক নাজির ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুল আলম এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, দুদক পটুয়াখালীর সমন্বিত কার্যালয়ের অনুসন্ধানে মাসুদ করিমের গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। তবে তার নিজের নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ ও স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

এছাড়া ৩২ লাখ ৫৯ হাজার ৯৯৩ টাকা ঋণ বাদে তার নিজ নামে ও স্ত্রীর নামে অর্জিত নিট সম্পদ পাওয়া যায় ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ৩৬৪ টাকা। মাসুদ করিম তার পারিবারিক ব্যয় দেখান ২৫ লাখ ৫৪ হাজার ১৪৩ টাকা এবং মাসুদ ও তার স্ত্রীর নামে অর্জিত মোট সম্পদের মূল্য তদন্তে পাওয়া যায় ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা।

তদন্তে ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা আয় ব্যতীত তার নিজ ও স্ত্রীর নামে অর্জিত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মূল্য পাওয়া যায় ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকা। এছাড়া আসামি মোহাম্মদ আল মাসুদ করিমের দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের এমন অভিযোগে গত বছরের ৩০ মে বরগুনার বিশেষ জজ আদালতে মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি। এ মামলায় অভিযুক্ত আসামি মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ বিষয়ে জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, সাবেক নাজির ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত করে বৃহস্পতিবার আদালতে চার্জশিট দিয়েছে দুদক। আদালত ওই চার্জশিট গ্রহণ করে মোহাম্মদ আল মাসুদ করিম এবং তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com