1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী ; টাকা দিয়ে চাকরি হয়েছে এমন প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবো -বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন আগামীকাল মুসলিম গোরস্থান মসজিদে ঈসালে সোয়াব ও দোয়া মাহফিল আসছেন ছারছীনা হযরত পীর সাহেব হুজুর ভুল সবারই হতে পারে, কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার সাহস থাকে গণমাধ্যমের! ‎বরিশালের বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ‎ ; প্রধান শিক্ষকের ছত্রছায়ায় ‘সিন্ডিকেট’, ক্লাসের বদলে আড্ডা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সৌদি আরবে বিনিয়োগকারী হলেন কুমিল্লার তরুণ এম এইচ প্রিন্স আহমেদ ; প্রবাসীদের কর্মসংস্থান ও দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় মেহেন্দিগঞ্জ কেন্দ্রীয় থানা জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল রাত হলেই পটুয়াখালীর লোহালিয়া-শৌলা সড়কে আতঙ্ক!ছিনতাই-ডাকাতির অভিযোগে নিরাপত্তাহীন পথচারী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুল কবির ফরহাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি!

বাউফলের সজল কর্মকারের লাশ দুমকির সড়কের পাশ থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলের সজল কর্মকারের লাশ দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজা পুলিশ বক্স সংলগ্ন সড়কে পাশ থেকে সজল কর্মকার (৪২) নামক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নে ৬ নং ওয়ার্ড রাজনগর গ্রামে।

তিনি রনজিৎ কর্মকারের ছেলে। ঘটনার দিন রাতে তিনি মোটরসাইকেল যোগে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরের মেয়ের জামাই বাড়ি থেকে ফিরছিলেন। পথে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে সড়কের পাশে মোটরসাইকেল রেখে পড়ে যান। এটি স্ট্রোক নাকি দুর্ঘটনা—তা নিশ্চিত হওয়া যায়নি।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com