1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১০|
শিরোনামঃ
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বরিশাল বইমেলায় নজর কেড়েছে ‘সংস্কৃতি কেন্দ্র’র স্টল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩২৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার :

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিভাগীয় প্রশাসন, বরিশালের ব্যবস্থাপনায় ৩০ ডিসেম্বর থেকে বরিশালে শুরু হয়েছে বরিশাল বিভাগীয় বইমেলা।

বেলস পার্ক মাঠে এ মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।

বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনী ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শতাধিক স্টল রয়েছে।  এছাড়াও প্রকাশনা সংস্থা, লিটল ম্যাগাজিন, মেডিকেল টিম, মিডিয়া কর্মী ও কবি-সাহিত্যিকদের জন্য আলাদা স্টলের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে শত স্টলের মাঝে দর্শক পাঠকদের নজর কেড়েছে বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টল। এখানে পাঠকদের ভীড়ও বেশি দেখা গেছে। বই প্রেমিরা বলছেন, সংস্কৃতি কেন্দ্রের স্টলটিতে রয়েছে হরেক রকম কালেকশন। তাছাড়া শহীদ ওসমান হাদী, শহীদ মীর মুগ্ধ, শহীদ আবু সাইদ সহ জুলাই যোদ্ধা ও বাংলাদেশপন্থী কবি সাহিত্যিকদের নানা গ্রাফিতি, ছবি ও কবিতার লাইন দিয়ে সাজানো হয়েছে স্টলটি। রয়েছে বর্ণিল আলোকসজ্জা। বিখ্যাত লেখকদের বইয়ের পাশাপাশি রয়েছে বরিশালের জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলি, জাতীয় মাসিক পত্রিকা- কিশোর কন্ঠ, মনন, শতাব্দী, ফুলকুঁড়ি, সাম্প্রতিক বিশ্বসহ অনেক গুরুত্বপূর্ণ প্রকাশনা। তাছাড়া বরিশাল বিভাগের উপর লেখা বেশ কিছু গবেষণা গ্রন্থ ও ইসলামী বইয়ের সমাহারও দেখা গেছে বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে।
উল্লখ্য, গত ৩০ ডিসেম্বর এই মেলার উদ্বোধন করা হয়।
৪ জানুয়ারি রবিবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে ‘বাংলা সাহিত্যের একাল-সেকাল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।
এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আগামী ৭ জানুয়ারী বুধবার সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে বরিশাল বিভাগীয় বই মেলার সমাপ্তি হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com