1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:২৭|
শিরোনামঃ
বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস যাত্রা শুরু ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা!

বরিশালে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৭ বার পড়েছেন

রিপোর্ট ; জামাল কাড়াল 

বরিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা ১২টা থেকে মনোনয়ন পত্র দাখিল করে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

দুপুর ১টার দিকে বরিশাল ৩ বাবুগঞ্জ- মুলাদী আসনে মনোনয়ন জমা দিতে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
দুপুর ২টায় মনোনয়ন জমা দেন বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এর আগে সকালে মনোনয়নপত্র জমা দেন বাসদের বরিশাল সদর ৫ আসনের প্রার্থী মনীষা চক্রবর্তী।

পরে মনোনয়ন জমা দেন বরিশাল সদর ৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে বলে তারা আশাবাদী।

তারা মনে করেন, ভোটের পরিবেশ কেমন থাকবে সেটা নিয়ে জনগণের মধ্যে এখনও শঙ্কা রয়েছে। তাই তাদের শঙ্কা দূর করে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ, দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
উল্লেখ, বরিশালের ৬ টি সংসদীয় আসনে আজ শেষ দিন পর্যন্ত ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com