1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:১৬|
শিরোনামঃ
রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন

কথিত ধর্ম অবমাননার প্রতিবাদে বরিশালে সংখ্যালঘু ঐক্যমোর্চার মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পড়েছেন

কথিত ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে, গাছে ঝুলিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংখ্যালঘু ঐক্যমোর্চার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের নৃশংসতার তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, দিপু চন্দ্র দাস একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তিনি নিয়মিত আন্দোলন-সংগ্রাম করে আসছিলেন। তাকে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে ন্যাক্কারজনকভাবে পিটিয়ে, গাছে ঝুলিয়ে ও জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। অথচ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের এখনো আইনের আওতায় আনা হয়নি। এতে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।মানববন্ধনে বক্তারা আরও বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর ধারাবাহিকভাবে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত জরুরি। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এমন বর্বরতা বন্ধ হবে না।

এ সময় তারা রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

মানববন্ধন শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com