1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৫১|
শিরোনামঃ
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অবৈধ ঝাটকা ইলিশ জব্দ: এয়ারপোর্ট থানার উদ্যোগে এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ, প্রশংসায় ইউএনও ফারুক ও ওসি আল মামুন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৯১ বার পড়েছেন

বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় অবৈধভাবে আহরণ ও পরিবহনের সময় বিপুল পরিমাণ ঝাটকা (অপ্রাপ্তবয়স্ক) ইলিশ জব্দ করেছে পুলিশ। শনিবার ভোরে বিশেষ সংরক্ষণ অভিযানে এসব মাছ আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদের নির্দেশনায় জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

ইউএনও মোঃ ফারুক আহমেদ জানান, দেশের স্বার্থে ইলিশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট আইন অনুযায়ী জব্দকৃত মাছ নষ্ট না করে প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যেমন অপচয় রোধ হয়, তেমনি অসহায় মানুষের মুখে হাসি ফুটে।

এ অভিযানে নেতৃত্ব দেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম। তার মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযানে পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থান এবং মানবিক ব্যবস্থাপনা একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

এদিকে ইলিশ প্রজনন মৌসুমে ঝাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি বন্ধে প্রশাসন কঠোর অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com