1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক!

বরিশাল বিএমপি পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

রিপোর্ট জামাল কড়াল
  • প্রকাশিত সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬২৭ বার পড়েছেন

রিপোর্ট জামাল কাড়াল

বরিশাল মেট্রোপলিটন বিএমপি’র রূপাতলীস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপিতে সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ০৫ দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্স  এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আজ ২৩ নভেম্বর  সকাল ০৯:০০ টায়।ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন বিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার  মোঃ শফিকুল ইসলাম উপ-পুলিশ কমিশনার( সদর দপ্তর/ উত্তর/ডিবি) সুশান্ত সরকার, পিপিএম।

এ সময় তিনি সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের উদ্দেশ্য বলেন বাংলাদেশ পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স। তোমরা  সব সময় তোমাদের পেশাদারিত্ব বজায় রাখবে।

এছাড়াও তিনি শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা, শরীরচর্চা, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের বিধিনিষেধ মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

যা তাদের কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)  বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মশিয়ার রহমান সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দবৃন্দ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com