1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৭:৩৭|
শিরোনামঃ
বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বরিশাল বিভাগে ২১ আসন ঘিরে বিএনপি–জামায়াতের তুমুল লড়াই, ভোটের মাঠে উত্তাপ বরিশাল সদর–৫ আসনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ বাবুগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ মোয়াজ্জেম হোসেন আলাল বৈষম্যহীন পে স্কেলের দাবিতে বরিশালে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সাইন্সল্যাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাকেরগঞ্জে দাঁড়িপাল্লা সমর্থকদের নিরব ভোটবিপ্লবের প্রত্যাশা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশালে বিএনপির গণসংযোগ জোরদার ; ৪ ফেব্রুয়ারি তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের

সাইন্সল্যাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়েছেন

বরিশাল সাইন্সল্যাব ডায়াগনস্টিক লিমিটেডের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর প্লানেট পার্কে (শিশু পার্ক) শুক্রবার এক বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে পার্কে উৎসবের মেজাজ তৈরি হয়। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি নিখুঁত পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে আয়োজন করা হয়। দুপুরে উপস্থিত অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয় এবং বিকেলে নানান প্রকার সৃজনশীল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের জন্য বিশেষ বিনোদনমূলক কার্যক্রম এবং উপস্থিত দর্শকদের জন্য লটারি ড্র আয়োজন করা হয়, যা মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের স্থানে অবস্থিত সাইন্সল্যাব ডায়াগনস্টিক লিমিটেড এর পক্ষ থেকে গরিব ও অসহায় রোগীদের সকল ধরনের চিকিৎসা পরীক্ষা ফ্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।

সাইন্সল্যাবের নির্বাহী পরিচালক জিয়াউল ইসলাম( ইমরান) বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র স্বাস্থ্যসেবা প্রদান নয়, বরং সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানুষের মধ্যে আনন্দ ও একতার পরিবেশ সৃষ্টি করা।

উক্ত মিলনমেলা শুধুমাত্র বিনোদনমূলক ছিল না; এটি একটি সামাজিক উদ্যোগও বটে। মানুষের মধ্যে পারস্পরিক সংহতি, স্বাস্থ্য সচেতনতা এবং কমিউনিটি একতার বার্তা ছড়িয়ে দেওয়াতেও এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে। উপস্থিত দর্শকরা জানিয়েছেন, এই ধরনের অনুষ্ঠান শহরের পরিবার ও শিশুদের জন্য একটি আনন্দময় অভিজ্ঞতা, যা তাদের দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি দেয়।

সাইন্সল্যাবের এই উদ্যোগ বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রকে সমৃদ্ধ করার পাশাপাশি, স্বাস্থ্যসেবার প্রতি স্থানীয় জনগণের আস্থা ও সাড়া জাগিয়েছে।

অনুষ্ঠিত কর্মসুচিতে আরও উপস্থিত ছিলেন পরিচালক বিপুল কুমার দাস,মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মারুফ হোসেন, মোঃ আব্দুর রহিমসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo