আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার কাকার পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে মহানগরের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন তালুকদার ও সহ-সভাপতি রেজাউল করিম শাকিল।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।