1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১০|
শিরোনামঃ
বরিশালের বিএনপি নেত্রীর বিরুদ্ধে ঢাকায় মন্ত্রীর বাসায় জাদুশিল্পীকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে অভিযোগ সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল কমিটি গঠিত বাবুগঞ্জে রহমতপুর আল জিহাদ জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল। বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা—‘হামলার অভিযোগ’ বনাম ‘চাল চুরির প্রতিবাদ’, পাল্টাপাল্টি দাবি কালকিনিতে দুই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, একটিকে জরিমানা ও একটিকে বন্ধ বাকেরগঞ্জে ধানক্ষেতে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ: ধারালো অস্ত্রের হামলায় স্বামী-স্ত্রী আহত, থানার নিষ্ক্রিয়তার অভিযোগ চট্টগ্রামে অনুসন্ধানী সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলা! বরিশালের বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজকে ঘিরে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের আনন্দ র্যালি ভোটের ফল পাল্টে ক্ষমতা—জুলাই বিপ্লব ভুলে গেলে জনগণই জবাব দেবে”: বরিশালে মিয়া গোলাম পরওয়ার

ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট—তফসিল ঘোষণা, ১২ ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়েছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ তফসিল ঘোষণা করেন। সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়।

সিইসি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোটগ্রহণ চলবে। জাতীয় নির্বাচনের ব্যালট সাদা-কালো, আর গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে বলে জানান তিনি।

তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ, মনোনয়ন দাখিলের শেষ দিন: ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
, প্রচার শুরু: ২২ জানুয়ারি থেকে নির্বাচন পূর্ব মুহূর্ত পর্যন্ত

এর আগের দিন বুধবার সিইসি ও চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন। নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি নিয়ে ব্রিফ করা হলে রাষ্ট্রপতি সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

পরে নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের জানান, বৈঠকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট পেপারের রঙ ও নকশা, মক ভোটিং, ভোট গণনা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। রাষ্ট্রপতি এসব বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

আসন বিন্যাসে পরিবর্তনের গেজেট বাতিল করা হয়েছে।
বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার যে গেজেট কমিশন জারি করেছিল, সেটিকে ‘অবৈধ’ ঘোষণা করেছে আপিল বিভাগ। আদালতের রায় অনুসারে কমিশন আগের সীমানা পুনর্বহাল করে ৩০০ আসনের নতুন গেজেট জারি করেছে। ফলে বাগেরহাটে ফের চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন বহাল রইল।

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
এর মধ্যে, পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন ও তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ জন।

৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করেছে ইসি।

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট—এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়। নির্বাচন কমিশন জানিয়েছে, স্বচ্ছ ও নির্ভরযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com