1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান কালকিনিতে ৫০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গুঠিয়া বিএনপি কার্যালয়ে অদ্ভুত সমীকরণ! আ.লীগে আপ্যায়ন, বিএনপিতে কোন্দল-শায়েস্তা উপার্জন থামলে বদলায় সম্পর্ক, বিপদে সন্তানের নিঃস্বার্থ আশ্রয় কেবল গর্ভধারিণী মা “স্যানিটারি ইন্সপেক্টরের সাইনবোর্ড ব্যবহার” আগৈলঝাড়ার ‘চাঁদাবাজ সুকলাল’ এখন বরিশালে অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ দৈনিক কালবেলার সাবেক ব্যুরো চিফ আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী ৮ সেপ্টেম্বর  উজিরপুরে এলজিইডি প্রকৌশলী সুব্রত রায়কে ঘিরে একের পর এক অভিযোগ ! খুঁটির জোর’ কোথায়?

মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৬৮ বার পড়েছেন

মো: তারিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার

নবগঠিত উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মির্জাগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের সুবিদখালী হাইস্কুলের সামনে বরগুনা বাকেরগঞ্জ মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, দলের জন্য দীর্ঘদিন ধরে মাঠে কাজ করা ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে উপজেলা যুবদলের আংশিক কমিটিতে মাদক কারবারি, চাকরিজীবী, অযোগ্য লোক এবং বিতর্কিতদের স্থান দেওয়া হয়েছে। এ কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, ‘এই কমিটি দলের ভাবমূর্তি নষ্ট করবে। আমরা অবিলম্বে বিতর্কিত উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি চাই।’

মানবন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির হাওলাদার, সাবেক যুগ্ম আহবায়ক সুজন হাওলাদার, বাবুল মুন্সি, শাহীন ফরাজি, সৌরভ মুন্সি প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি বাতিলের সিদ্ধান্ত না এলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com