1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৯|
শিরোনামঃ
বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সীর জামিন নামঞ্জুর, আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ স্বামী-স্ত্রী পরিচয়ে প্রতারণা, চোরাই মালামালের সিন্ডিকেটের অভিযোগ—বরিশালে খাইরুলকে ঘিরে চাঞ্চল্য বরিশালের বিএনপি নেত্রীর বিরুদ্ধে ঢাকায় মন্ত্রীর বাসায় জাদুশিল্পীকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে অভিযোগ সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল কমিটি গঠিত বাবুগঞ্জে রহমতপুর আল জিহাদ জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল। বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা—‘হামলার অভিযোগ’ বনাম ‘চাল চুরির প্রতিবাদ’, পাল্টাপাল্টি দাবি কালকিনিতে দুই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, একটিকে জরিমানা ও একটিকে বন্ধ বাকেরগঞ্জে ধানক্ষেতে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ: ধারালো অস্ত্রের হামলায় স্বামী-স্ত্রী আহত, থানার নিষ্ক্রিয়তার অভিযোগ চট্টগ্রামে অনুসন্ধানী সাংবাদিকের ওপর কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলা! বরিশালের বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলাবাসীর ভাবনা ও প্রত্যাশায় ডা. ইকবালুর রহমান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা বাকেরগঞ্জ। অন্তত ৫ টি জেলার সাথে সিমান্তঘেষা এই উপজেলায় রয়েছে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা। প্রাক্তন জেলা হিসেবে এর পরিচিতি রয়েছে পুরো দেশজুড়ে। তবে সেই অনুপাতে এখানে উন্নয়ন হয়নি। এখনো অনেক অজপাড়া গাঁ রয়ে গেছে যেখানের মানুষেরা যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা থেকে অনেকটা পিছিয়ে।
এসব মানুষদের দীর্ঘ বছর যাবৎ চিকিৎসা সেবায় নিজের প্রাণপণ উজাড় করে দেয়া একটি নাম ডা. ইকবালুর রহমান সেলিম। গ্রামের মানুষেরা তাকে সেলিম ডাক্তার নামেও ডাকেন। তার গ্রামের বাড়ি ১নং চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে। সেখানেই তার শৈশব ও কৈশর কেটেছে।
স্বনামধন্য চিকিৎসক হয়ে ওঠার পরে পুরো বাকেরগঞ্জ উপজেলা জুরে তার নাম ডাক ছড়িয়ে পড়ে। ইসলামী মনোভাবাপন্ন অরাজনৈতিক ব্যক্তি হিসেবেই তাকে বেশি মানুষ চিনে। বাকেরগঞ্জের মানুষদের জন্য সব সময়ই তিনি ছিলেন নিবেদিত।
কয়েকজন সমাজ সচেতন ব্যক্তিকে নিয়ে স্বঅর্থায়নে গড়েছিলেন ফ্রি ফ্রাইডে ক্লিনিক। বিভিন্ন সময়ে বাকেরগঞ্জে বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চক্ষু ক্যাম্প, ফ্রি সুন্নতে খাৎনা ক্যাম্প সহ নানা সেবা দিয়ে যাচ্ছেন বহু বছর ধরে।
এসবের পেছনে তার কখনোই কোন রাজনৈতিক উদ্দেশ্যের ছোঁয়া দেখা যায়নি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, রাহাত আনোয়ার হাসপাতাল, পলি ডায়াগনস্টিক ও ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালে তার কাছে গিয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন সময়ে চিকিৎসায় পরামর্শ ও সহযোগিতা পেয়েছেন। স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসার সাথে তার একটি নীবির সম্পর্ক রয়েছে।
এমন মানুষটির কাছ থেকে আরো সেবা পেতে এবার বাকেরগঞ্জবাসীর প্রত্যাশা প্রকাশিত হয়েছে। তারা বলছেন, জনপ্রতিনিধির কাতারে এসব সৎ, দক্ষ ও উদার মানুষেরা চলে আসলে খুব দ্রুত পাল্টানো সম্ভব সমাজের চিত্র। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যদি তাকে প্রার্থী করা যায় তাহলে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার পক্ষে ঝাপিয়ে পড়বে বলে আশা ব্যক্ত করেন তারা।
যদিও এ বিষয়ে ডা. ইকবালুর রহমান বলছেন ভিন্ন কথা। নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা নেই তার এমন মন্তব্য করে তিনি বলেন, আমি আমার জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মানুষের সেবা বিশেষ করে আমার রক্তের সাথে মেশা বাকেরগঞ্জবাসীর আরো সেবা দিতে চাই। আমার সাধ্য সামর্থ অনুযায়ী এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তবে রাজনৈকি পদ বা নির্বাচনে যাওয়া এর জন্য অতোটা জরুরী বলে আমি মনে করিনা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com