1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:৫৩|
শিরোনামঃ
বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ!

বাকেরগঞ্জের মূর্তিমান আতংক কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪২৮ বার পড়েছেন

বরিশালের বোয়ালিয়ার মূর্তিমান আতংক কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজ রনি খান ও ইসমাইল সিকদার গংদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বোয়ালিয়া বাজার সংলগ্ন বরিশাল পটুয়াখালী মহাসড়কে এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রঙ্গশ্রী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম ডাকুয়া, আহত তুহিনের স্ত্রী মিতু আক্তার, যুবদল নেতা শামীম তালুকদার, হুমায়ুন খান,,
সাবেক ইউপি সদস্য আলম খান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাবুল খানের পুত্র কিশোর গ্যাং লিডার রনি খান ও তার সহযোগী রিপন সিকদারের পুত্র ইসমাইল সিকদার এলাকার মূর্তিমান আতংক। গত বুধবার (১৫ অক্টোবর) রাতে নিজ বাড়ীতে যাবার পথে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক তুহিন আকনকে হত্যার উদ্দেশ্যে কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজ রনি খান ও ইসমাইল সিকদারসহ ১০-১২ জন হামলা করে মারধর ও রক্তাক্ত জখম করে। এ হত্যা চেষ্টার ঘটনায় আহত তুহিন বাদি হয়ে বৃহস্পতিবার বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা চেষ্টার দুইদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে করেনি। উল্টো মিথ্যা ঘটনা সাজিয়ে আহত তুহিনের নামে আরেকটি মামলা দায়ের নিয়েছে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা তুহিনকে হত্যা চেষ্টাকারী কিশোর গ্যাং লিডার রনি খান ও তার সহযোগী রিপন সিকদারদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বরিশাল জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে এলাকাবাসী অনতিবিলম্বে তুহিনকে হত্যার ইন্ধনদাতা জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান খান রুবেলকে বহিষ্কারের দাবি জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com