1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:৩৬|
শিরোনামঃ
মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে  আজ তরুণ সাংবাদিক আল আমিন গাজী শুভ জম্মদিন পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

প্রচারণার ১ম দিনে মেহেন্দিগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:

প্রচারণার প্রথম দিনেই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার, সড়ক ও জনবহুল এলাকায় প্রার্থী ও তাঁর সমর্থকেরা গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থন জানান। অনেকেই প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।
প্রচারাভিযানে উপস্থিত নেতাকর্মীরা জানান, মেহেন্দিগঞ্জের মানুষ পরিবর্তন চায়। বিগত দিনের বৈষম্য, দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে দাঁড়িপাল্লা প্রতীক একটি শক্তিশালী বার্তা বহন করছে। প্রথম দিনের সাড়াই প্রমাণ করে জনগণ এই প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাওলানা আবদুল জব্বার বলেন, আমি নির্বাচিত হলে মেহেন্দিগঞ্জের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আমাকে নতুন করে অনুপ্রাণিত করছে।

প্রচারণা কালে তার সাথে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান ও মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলামসহ ১০ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারণার শুরুতেই এমন জনসাড়া দাঁড়িপাল্লা প্রতীকের জন্য নির্বাচনী মাঠে ইতিবাচক বার্তা দিচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com