শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন।
বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির প্রতি তাঁর আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবদলের এ মানবিক উদ্যোগকে প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।