1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:১৮|
শিরোনামঃ
সাংবাদিক নেগাবান মন্টু’র মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের শোক শোকের ছায়া বরিশালের গণমাধ্যম অঙ্গনে : চিরবিদায় নিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে — লস্কর মোহাম্মদ তসলিম যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন, মাদারীপুরে শোকের মাতম বরিশাল নগরী রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগীকে আটক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় বরিশালের তসলিম উদ্দিন, কেআইবিতে যুবদল নেতাদের ঢল বরিশালে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা র‍্যালি মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ! বরিশালের নতুল্লাবাদে ছাত্র-শ্রমিক সংঘর্ষে উত্তাল মহাসড়ক ; ড্রাইভার-হেলপারকে পিটিয়ে আহত, বাস ভাঙচুরের অভিযোগে সড়ক অবরোধ কাঠালিয়ায় পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে ২ লাখ টাকা ছিনতাই, আহত ১

জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মো. জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ২৬৫ বার পড়েছেন

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশাল নগরীর গির্জামহল্লা এলাকায় অবস্থিত আছমত আলী খান (এ.কে ইনস্টিটিউশন)-এর স্বনামধন্য প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। শিক্ষা ব্যবস্থাপনা, একাডেমিক সাফল্য, শৃঙ্খলা ও প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ মো. জসিম উদ্দিন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।

উপজেলা পর্যায়ে নির্বাচিত হওয়ার পর গত ১২ জানুয়ারি তিনি বরিশাল জেলা পর্যায়েও মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত ডকুমেন্ট যাচাই ও সাক্ষাৎকারের মাধ্যমে বরিশাল বিভাগের ছয় জেলার ছয়জন প্রধান শিক্ষকের মধ্য থেকে তাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, মো. জসিম উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকে আছমত আলী খান (এ.কে ইনস্টিটিউশন)-কে অত্যন্ত দক্ষতা, সততা ও দূরদর্শিতার সঙ্গে পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশে এসেছে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন।
এদিকে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে প্রায় চার বছর ধরে আওয়ামী দোসরদের দ্বারা নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হলেও পুনরায় স্বপদে ফিরে তিনি নতুন উদ্যমে প্রতিষ্ঠানটির মর্যাদা ও সুনাম পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্ধারণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ২০ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

তার এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট মহল গভীর সন্তোষ প্রকাশ করে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com