1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের আনন্দ র্যালি

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৩৬ বার পড়েছেন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে গৌরনদী উপজেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা পারভিনের উদ্যোগে আয়োজিত র্যালিটি গৌরনদী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নারী অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়নের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র্যালিতে উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রী আনোয়ারা, ফিরোজা বেগম, সেনওয়ারা বেগম, রানু শরীফ, মিনারা বেগম, রীনা মেম্বার, সুলতানা রহমান, নুপুর আক্তারসহ বিপুল সংখ্যক নারী নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, “নারীদের ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ভবিষ্যতেও নারীর উন্নয়ন ও অধিকার রক্ষায় মহিলা দল সবসময় কাজ করে যাবে।

আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com